1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

♪♪ অণুকাব্য♪♪ — ডিনা আফরোজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৬৬ বার
(১)
কিছুই চাইতে লাগেনা আমার ভালো।
যা পেয়েছি তাই নিয়ে আমি থাকি ভালো।
একটু আকাশ, অল্প বাতাস,
হালকা একটু রোদ,
মাঝে মাঝে বৃষ্টি পেলে
সরে যায় সব ক্ষোভ।
(২)
কথা দিয়েছিলাম
“থাকবো”…..
তাই তো এখনো আছি।
এরপর আর প্রত্যাশা রেখোনা।
আমি এখন, “সময়ের কাছে ক্লান্ত”।
(৩)
এলোমেলো থাকে যখন,
এই মন…..
কবিতারাও থাকেনা
পাশে তখন।
(৪)
হারিয়ে গেছে সবার মাঝে
কোথায় যেন আমার আমি।
তাইতো এখন সবার মাঝেও
অনেক একা, একলা আমি।
(৫)
বহুদিন পর আপন মানুষ
বহু পুরাতন কথা।
সেসব কথা সত্যি অতি
বাকী সব কল্পকথা।
(৬)
বন্ধু,
“তুমি কি করবে প্রতীক্ষা
আমার জন্য?”
আমি যে শেষ ট্রেনের যাত্রী।
(৭)
এই যে মানুষ,
মানুষের স্রোত।
আমার কিন্তু লাগে বেশ।
এই যে আমি রানওয়েতে
যাচ্ছি চলে অনেকদূরে।
(৮)
মনটা খারাপ হয়ে শুধু রয়।
যখন দেখি অহংকারের
হচ্ছে শুধু জয়।
জেনেও ছিলাম, মেনেও ছিলাম
অহংকারের পতন নাকি হয়।
(৯)
এতো অভিমানের নেই কিছু,
নেই কিছু এতো কষ্টের….
অবশেষে অর্থহীন সব,
মিলিয়ে যাবে শূন্য।
(১০)
ধরো আমি নিলাম নাহয় ছুটি,
ফিরবো কবে জানিনা তার কিছু।
তুমি তখন গুছিয়ে সব রেখো
স্বপ্নগুলো তোমার করে দেখো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..