1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৩৮ বার
স্বপ্নমায়া ..
স্বেচ্ছায় উধাও হও নিরুদ্দ্যেশের সীমায়
ভেঙে গুড়ো গুড়ো হয়ে নিশ্চিহ্ন হওয়ার আগে নিজেকে বাঁচাও !
উড়ে যাও দূরে বহুদূরে অন্ধকার ডুবানো কোনো সত্য ভুবনে ,
তোমাকে খুঁজেপেতে দিও না মিথ্যে আলোয় কাউকে ।
কৈশোরেই থমকে দাঁড়াও
মিথ্যে হাতছানি আর কোনো দূরাশার পথে পা বাড়িও না ভুলে ।
সব কিছু উপেক্ষা করে বাঁচাও নিজেকে ,
নইলে..নইলে আত্মঘাতী হও
তবুও বাঁচাও নিজেকে !
বিশ্বাস করো গভীর বিশ্বাসে …
বিশ্বাস করো দহনে দহনে অঙ্গার হওয়া অভিজ্ঞতাকে
তিক্ত বিরক্তির নিদারুণ প্রমানে একবার বিশ্বাস রাখো
বাস্তবতা তোমাকে বাঁচতে দেবে না ।
বাস্তবতা সঙ্গ দেবে না তোমায় ।
তোমার কৈশোর ফুরানোর আগেই তুমি মলিন হবে
যৌবনের ঝলমলে সৌন্দর্য , বার্ধক্যের তীক্ষ্ণ গাম্ভীর্যের আগেই বিলীন হবে তুমি ।
স্বপ্নমায়া …
তোমার সব রং কেড়ে নেবে নিয়ম অনিয়মের জলোচ্ছাস
অনুভূতির ভাজে ভাজে রঙিন যতো আকিবুকি
ধুয়েমুছে ফিকে ম্লান করে দিবে সব নিঃসঙ্গতায় ,
বেঁচে থাকতে পারবে না তুমি সরলতায় , বাঁচতে পারবে না তুমি কঠিনের রুঢ় বাস্তবতায়
স্বেচ্ছায় পালিয়ে যাও তুমি ,
আর এভাবেই …
তুমি বেঁচে থেকো শুধু কল্পনার কারুকার্জ খচিত মিথ্যে মায়ায় ।
২ / ১১ / ২৪

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..