1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

স্বপ্নদ্বন্দ —- সৌরভ আম্বলী

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬২৮ বার

তোমার জেঠুর ছেলে আমেরিকায় থাকে
পাশের বাড়ির কাকুর ছেলে ডাক্তার,
নিজে ইনকাম করো খেটে খাও—
অনার্সটা কবে শেষ করবে আড্ডার!

চোখে পড়েনা মাকে তোমার
অর্ধেক খেয়ে জুগিয়ে রাখে তোমাকে,
হাড়ভাঙা পরিশ্রম সকাল সন্ধ্যা আমার—
তাতেও কোনো পরোয়া নেই তোমার
বন্ধ ঘরে মুখ পোড়াও তামাকে ?

চিন্তা করোনা সোসাইটির কথা একবারও
কতটা যন্ত্রণা কতটা অপমানিত হই,
তাইতো তোমার বড়ো হওয়া দরকার—
তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার দেখতে চাই।

না পোষালে চলে যেও বাড়ি থেকে
যারা বাবা-মায়ের স্বপ্ন বোঝেনা
স্বার্থপরের মতো নিজের নিয়ে ভাবে,
তোমার বদলে দত্তক নেবো অন্য
ওকে মানুষের মতো মানুষ করবো;
যেন আমাদেরটাও বোঝে শুধু নিজেরটা নয়।

আমি আড্ডায় যাইনা বাবা আর
দশ বারোজন দল বেঁধে রিহার্সল করি,
আমার স্বপ্নকে আরো এক আরো এক—
এক এক করে বড় করে তুলি।

না বাবা আমি নেশা করিনা
তোমরা যেই স্বপ্নগুলো চাপিয়ে দাও
যেগুলো আমার নিজের নয়,
তিল তিল করে আমার স্বপ্নকে জ্বালাচ্ছে—
তাদের আমি পুড়িয়ে মারি;

আমি নিজের স্বপ্নকে বাঁচাতে জানি বাবা
এও জানি, ওপারার হারান কাকুর মেয়ের কথাও
গিটারিস্ট হতে পারেনি বলে বিষ খেয়েছিলো,
আমিও জানি বাবা আমিও জানি।

বাবা আমি শিল্পী হতে চাই
ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইনা,
আমার জাদুতে নাচবে গোটা পৃথিবী—
তুমি আমায় শিল্পী হতে দিতে পারোনা?

আমি স্বার্থপর নই বাবা
হ্যাঁ, আমি আমার স্বপ্নকে ভালোবেসেছি,
মানুষের মতো মানুষ আমিও হবো
গর্ব করে বলবে সেদিন তুমি—
আমার ছেলে মস্ত বড় শিল্পী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..