1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

শেষ ভোরে ””””’””””””””””””’ সোমঋতা

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার
তুমি?
ভোরের পাখি ডাকছে।
আজ ছেড়ে যাবো।
কথা দিয়েছিলাম।
মনে পরে?
তোমার-আমার আজ
বাসর ঘরের দিন!
ভেঙে গেছে ঘর!
সময় পথ ভুল করেছে।
অসময়ে আজ তুমি?
যদি পিছু ডাকো
বসবোনা একটি বার।
কথা দিয়েছি।
মান্যতা ছুটে চলে গেছে
চৌকাঠ ছুঁয়ে।
আজ আর বাঁধা নেই।
তুমি তো হারিয়ে গেছো অচেনা আতর গন্ধে…
মায়াবিনী রূপের আঁধারে।
তবে আজ কেন গন্ধহারা ফুলের
কাছে দুয়ার ধরো?
কেনইবা আজ প্রথম দেখার
আরশি পাতো?
চিড় ধরেছে কবেই…
মনের দুয়ারে খিল দিয়েছি।
বিচ্ছেদের পারে মিলনের শেষ ভোরে
শেষবার ফিরে দেখা…
যাবার সময় হলো…
আকাশ ভরা মুক্ত নিশ্বাস।
শেষ উত্তর… তোমার দীর্ঘশ্বাস!
আমার প্রস্থান…।
31/7/21  /কলকাতা
May be an illustration of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..