1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

শীত এলো – – – মো. তাইফুর রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার

শীত এলো বাংলাতে শীত এলো ভাই
প্রকৃতির সাজ দেখে সব ভুলে যাই ।
কুয়াশার রূপ আমি দেখি বারবার
শীত এলে শোভা বাড়ে এই বাংলার ।

শীত এলে নবরূপে সাজে এই দেশ
প্রকৃতির মেলা দেখি ভালো লাগে বেশ ।
রোদে বসে দাদু ভাই গল্প যে করে
পায়েসের আয়োজন সব ঘরে ঘরে ।

চেয়ে দেখি ঘাসবনে শিশিরের খেলা
দারুণ যে অনুভূতি প্রভাতের বেলা ।
খেজুরের রস থেকে কী মধুর ঘ্রাণ!
শীত এলে বাংলায় জুড়ায়  প্রাণ ।

মেঠো পথে হাঁটি আমি ভরে যায় বুক
শীত এলো বাংলাতে মনে জাগে সুখ ।
কী দারুণ! সূর্যের সোনা ঝরা আলো
লেপ-কাঁথা মুড়ি দিয়ে ঘুম হয় ভালো ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..