1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

# শব্দ কুড়াই – – – তিতাস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪০১ বার
আমি প্রতি রাতেই নির্ঘুমে কাটাই
মাঝে মধ্যেই শব্দ খুঁজে বেড়াই..
শব্দের পাশে আর এক শব্দ বসাই
ছন্দ মেলাই পংক্তি সাজাই।
শব্দ খুঁজি তারার দেশে
আকাশ যেথায় সমুদ্রে মেশে,
রাস্তাঘাটে আশেপাশে
কিছু শব্দ ট্রামে বাসে।
ট্রাফিকে পাতা ভিন্ন হাতে
রং চড়িয়ে মুখে যারা দাঁড়ায় পথে ,
কুকুর মানুষ একই সাথে
শুয়ে থাকা ফুটপাতে।
আমি শব্দ খুঁজি ও দুই চোখে
যেথায় স্বপ্নগুলো সাজিয়ে রাখে,
বেদনার কাজল মেখে
কান্না গুলো লুকিয়ে থাকে।
ঝর্ণা পাহাড় পাখির ধ্বনি
তারার কথা
চাঁদের হাসি শুনি,
অলির-কলির প্রেমের বাণী
আমি ভালোবাসায় শব্দ বুনি।
আমার শব্দ গুলি সরল সহজ
কঠিন ভাষা বোঝেনা মগজ,
মনের কথা বলার গরজ
তাই হৃদয় থেকেই শব্দ খরচ।
হ্যাঁ, আমি সবখানেতে খুঁজে বেড়াই
রোজনামচায় শব্দ কুড়াই।
শব্দের পাশে শব্দ বসাই
ছন্দ মেলাই পংক্তি সাজাই।।
May be a close-up of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..