1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

শতকরা ৯৪% মুসলমানের দেশে রাজপথে মূর্তি থাকতে পারে না : আল্লামা জুনায়েদ আল হাবীব

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৭৪২ বার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব একথা বলেন।
তিনি আজ ২০ নভেম্বর শুক্রবার, বাদ জুমা মোমেনশাহী জামিয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ এর উদ্যোগে, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী এর স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এদেশের আলেম ওলামা কেরামদের দেশ, এই দেশে কোন উলঙ্গ মূর্তি থাকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন অন্যতম ব্যক্তি, আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই দেশের আলেম ওলামা কেরাম মসজিদ-মাদ্রাসায় তার রুহের মাগফেরাতের জন্য দোয়া করবে, কিন্তু তার মূর্তি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাগিয়ে বেজ্জতি করা হচ্ছে।
এ সময় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটুক্তি করে, তাদের বিরুদ্ধে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য উপস্থিত তৌহিদি জনতাকে উদ্বুদ্ধ করেন। এবং নবীকে নিয়ে যারা কটুক্তি করবে, তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..