1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

লকডাউনে বন্দি আমি —/ আইরীন নিয়াজী মান্না

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৮৭ বার
লকডাউনে বন্দি আমি ঘরের কোণে
উথাল-পাতাল স্বপ্ন ঘোরে মনের বনে।
দেখছি না তো ফুটছে কেমন কৃষ্ণচূড়া
দূর আকাশে উড়ছে পাখি মোহনচূড়া।
জানছি নাতো মাধবকুন্ডের জলপ্রপাত
কেমন করে দেয় ভিজিয়ে পরীর দুহাত!
পরীর রানী উড়ে বেড়ায় জোছনা রাতে
পরশ বুলায় সখিরা তার নীল পাখাতে!
কেমন আছে সবুজ গাঁয়ের মানুষগুলো
গরুর গাড়ি যায় কী ছুটে উড়িয়ে ধুলো?
জোছনারাতে আলোর বাহার যখন ছোটে
আকাশপারে থালার মতো চাঁদ যে ওঠে-
তখন গাঁয়ের সবাই মিলে গল্পে মাতে–
গহীন পাখি ডাক দিয়ে যায় মধ্যরাতে!
থোকা থোকা আলোর জোনাক বেলির ঝাড়ে..
হিজল ফুলের গন্ধ ভাসে পুকুরপাড়ে…!!
***
লকডাউনে এই যে আমি আটকা ঘরে,
মন ছুটে যায় বন পেরিয়ে তেপান্তরে।
তেপান্তরের মাঠ পেরিয়ে সন্ধ্যাশেষে..
চারদেয়ালে আটকে থাকে মনটি এসে।
—————–=——————–

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..