1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

মূল্য — ফরিদা রিদি

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৬৭ বার
এই যে কত মিষ্টি ভাষায় বলে দিলে
চার বছর সংসার করার পরেও
ছেড়ে যাবে?
প্রতিউত্তরে কিছুই বলতে পারি নি
কেনই বা বলব বল?
বলার কোন প্রয়োজন পড়ে নি!
কি’বা বলার ছিল আমার?
কিছুই করার ছিল না।
তোমার প্রতি আকর্ষণ কেন কমে গেল?
সবাই বলে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়
পুরো মিথ্যা কথা!
আমাদের মধ্যে কোন ভালোবাসা অবশিষ্ট ছিল না
যা ছিল রাগ অভিমান আর অভিযোগ।
তোমার মনে আছে অন্তু?
যেদিন আমাকে রেখেও অন্যজনের হাত ধরেছিলে?
আমি হৃদয় ভাঙার কান্না করেছিলাম
এরপর তোমার কত ঘটনা জানা হয়ে গেল!
আমি তো বদলে গেছি
তুমি আমার বদলে যাওয়া টা দেখ নি
আজ ছেড়ে যাব তাই কাঁদছ?
ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে হয়
ভালোবাসার কোন ভাগ বিয়োগ হয় না
কেবলই যোগ গুন হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..