1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

মরা নদী – – – শিলু জামান

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪২৫ বার
জমে থাকা কষ্টগুলো এক সময়
বোবা হয়ে মরার মতো বেঁচে থাকে,
বেঁচে থাকে অনেক গুলো মৃত স্বপ্ন,
এভাবে জীবন চলে না চলা পথকে অনুসরণ করে,
কষ্টগুলো একদিন বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্য নিয়ে ,
মৃত কোন নদীর মোহনায় ,
নদীটির নাম জানা হলো না ,কি বলেই বা প্রশ্ন করা যায়,
কিছু প্রশ্ন থেকে যায় অপূর্ণতেই
অগত্যা বোবার মতো ফুপিয়ে কেঁদে ফেরা।
পৃথিবীর কাছে কিছু চাওয়ার প্রত্যাশা না থাকলেও ,
কিছু চাওয়া নিজে থেকেই চলে আসে
এই যেমন মৃত স্বপ্নকে যদি জাগিয়ে তোলা যায়,
আবার মরা নদীটির কাছে ইগো না দেখিয়ে
নাম না জেনেও তো প্রশ্ন করা যেতে পারে,
এটাও কিন্তু একটা দ্বায়িত্বে পড়ে,
জীবনের কাছে কষ্ট যেমন একটা অধ্যায়
তেমনি করে নতুন কিছু সৃষ্টিও একটা অধ্যায়।
নীরব কষ্টগুলো নিজের ভেতর আটকে না রেখে,
স্বপ্ন পূরণের ধাপগুলো জেনে নেওয়া বড় প্রয়োজন,
পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকার দিন ফুরিয়েছে,
ফরিয়াদ করার দিন এসেছে,
মনের শক্তিতে বেঁচে থাক সকল স্বপ্ন,
উবে যাক বোবার কান্না ,ভরে যাক শুকনা নদীর মোহনা,
কষ্টগুলো ঝরে পড়ুক অঝোর বৃষ্টি হয়ে মরা নদীর বুকে।
শিলু জামান
27/12/21
মোহাম্মদপুর
May be an image of 1 person, headscarf, body of water and text that says "যে নদী হারায় স্রোত।"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..