1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

ব্লকচেইন অলিম্পিয়াডে পাবিপ্রবি শিক্ষার্থীদের টিম চ্যাম্পিয়ন – – – এস এস সম্পা দাস গুপ্তা – পাবিপ্রবি:

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৩৪ বার
(০৯.০৬.২০২২): বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী টিম মেসবুক চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার (০৮.০৬.২০২২) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আহমেদ সাজ্জাদ ও মো. রাজীব রায়হান মেসবুক টিমের নেতৃত্ব দেন। তাঁদের টিমে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীম ইয়া জান্নাত এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হৃদয় শাহা। টিম লিডার ছিলেন আহমেদ সাজ্জাদ। প্রজেক্টের নাম রিয়েল ট্রাস্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা যাবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে স্টুডেন্ট  ক্যাটাগরীতে ৫০টি এবং প্রফেশনাল ক্যাটাগরীতে ১০টিসহ মোট ৬০ টি দল ফাইনালে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতায় দুই ক্যাটাগরীতে ১৮০টি প্রজেক্ট জমা পড়ে। প্রজেক্টগুলো প্রদর্শনী করা হয় কৃষিবিদ ইনস্টিটিউটের এক্সিবিশন হলে। শিক্ষার্থী ক্যাটাগরীতে টিম মেসবুক এবং প্রফেশনাল ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন হয় টিম লেভোর।
মেসবুকের টিম লিডার আহমেদ সাজ্জাদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ভালো লাগছে। এই প্রাপ্তির মধ্য দিয়ে কাজ করার উৎসাহ আরো বাড়বে। আমাদের শিক্ষকদের সহযোগিতা আর অনুপ্রেরণা আমাদের স্পৃহাকে বেগবান করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রাজীব রায়হান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, খুবই আনন্দিত ও ভালো লাগছে। এক অসাধারণ মুহূর্ত আমাদেন জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়কে দেশ ও দেশের বাইরে এইভাবে উপস্থাপন করতে চাই। এই অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জুনিয়রাও অনুপ্রাণিত হতে পারবে। এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের সাথে আরো বেশি সংযুক্ত হতে পারবে।
‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. হাফিজা খাতুন ম্যাডাম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আইটি ফেয়ার, বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট, প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন বাড়াতে হবে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক, সেক্ষেত্রে আমাদের জন্য সুযোগ বাড়ানো এবং সুযোগ তৈরি করতে হবে। দু’জনই উপাচার্যের কাছে এমন প্রত্যাশার কথা বলেন।’
পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের এই অর্জন নিয়ে বলেন, ওরা আমাদের রত্ম। আমি আমার ছেলেদের নিয়ে অত্যন্ত আনন্দিত-পুলকিত এবং গর্ববোধ করছি। এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে সাথে পুরো পাবনার জন্য গর্বের। আমি প্রত্যাশা করি আামাদের সন্তানরা অনেক দূর এগিয়ে যাবে। ওদের সাথে সাথে আমাদেন বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে।
বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ সালে প্রথম শুরু হয়। তৃতীয় বারের মতো এ বছর ৬ থেকে ৮ জুন তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে ব্লকচেইন অলিম্পিয়াড ২০২২ আয়োজন করা হয়। শিক্ষার্থী ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জয় করে দুই লাখ টাকা পায় মেসবুক টিম।  প্রফেশনাল ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন দল লেভোর পায় পাঁচ লাখ টাকা। সিলভার ও ব্রঞ্জ পদক পায় ব্লু কৃস্টাল ও স্পন্দন দল।
ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্যগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। এতে তথ্য মালিকানা সংরক্ষিত থাকে। এ পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করলে, কোনো একটি ব্লকের তথ্য পরিবর্তন করতে চাইলে, সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন করতে হবে, যা অসম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..