1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

#বৃষ্টি_কাব্য – অপূর্ণ চাওয়া — রোজী খান

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪২৯ বার
একদিন তোমার কাছে চেয়েছিলাম
বর্ষার প্রথম কদম
হৃদয় রাঙ্গাবো বলে
চোখ বুজলে দেখতে পেতাম
কদম হাতে দাঁড়িয়ে আছো
কাকভেজা হয়ে আমার আঙিনায় ,
চেয়েছিলাম আষাঢ়ের ঝুম বৃষ্টিতে
দুজনে একসাথে ভিজবো
কোনো যুগলকে ভিজতে দেখলেই
এখনও অনুভব করি
তুমি আমি হাত ধরে
বৃষ্টিতে ভিজতে ভিজতে
তেপান্তরের মাঠে হারিয়ে যাই,
বলেছিলাম হংসমিথুন হয়ে
পুকুরে সাঁতার কাটবো
তুমি কচুরি ফুল গুঁজে
দেবে আমার খোপায়
ভেসে যাব অনন্ত অভিসারে
খুঁটে খুঁটে দেখবে তুমি
আমার আমাকে
ছুঁয়ে দিয়ে রাঙিয়ে
দেবে ভঙ্গুর হৃদয়কে ,
এসবের কিছুই পাওয়া হয়নি
তবুও -এখনো বর্ষায় কদম ফোটে
আষাঢ়ে ঝুম বৃষ্টি হয়
হংসমিথুন ভেসে বেড়ায়
আমারও ক্লান্তি নেই প্রহরগোনার
তুমিটাকে খুঁজে পাওয়ার
হলফ করে ,তুমিও কথা রাখোনি
চলে গেলে তোমার ঠিকানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..