1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

বিষাদ বিকেল —দিলরোজ আফসানা ____________________

  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বার
বুড়ো এখন কাঁদছে বসে
ফুলের বনে একা,
বউয়ের মাঝে পাচ্ছে না আর
সেই মেয়েটির দেখা!
প্রথম প্রথম মনে হতো
বউটি পরীর রাণী,
মধুর সুধায় থাকতো ভরে
আকুল হৃদয়খানি।
সেই রাণী আজ নিমের রসে
করছে বকর বক,
তাতেই জীবন ত্যক্ত হলো
মিটছে বাঁচার শখ।
জানতো বুড়ো পুরোনো চাল
ভাতে নাকি বাড়ে!
আজ জেনেছে মিথ্যে সব-ই
শুকনো নদীর পারে।
তখন প্রেমের বিকেল ছিল
গরম চায়ের ধোঁয়ায়,
এখন বিকেল একলা কাঁদে
ঝাঁপ দিতে চায় কুয়ায়।
বাবলা কাঁটায় বুড়োর জীবন
মক্ষীরাণীর পাশে,
স্মৃতির পাতায় গল্প কথায়
দূর থেকে সব হাসে।
_______________

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..