1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

বড় একা লাগে ————– শাহাদৎ হোসেন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৫৭৭ বার
সবকিছু এলোমেলো মনে হয়
কোনো ভাবেই হিসাব মিলাতে পারি না,
যেখানেই যাই অপরিচিত, ভীষণ অপরিচিত।
টিএসসি থেকে অপরাজেয় বাংলা,
আমার সেই দীর্ঘদিনের পরিচিত ক্যাম্পাস
আজ বড় অচেনা, ভীষণ অচেনা।
বড় মূল্যহীন মনে হয় নিজেকে,
ক্যাম্পাস ভর্তি মানুষ,
অথচ কাউকেই আমি দেখি না!
ঐ-তো চোখের সামনেই আমার ডিপার্টমেন্ট
ক্লাসভর্তি বন্ধু বান্ধব, কত কথা কত গান,
সবার মুখে যেন ফুলকি ঝরছে।
কলাভবন ঠিক আগের মতোই,
এখনও ঠিকই আছে, একটুও বদলায়নি।
সবকিছুই ঠিকঠাক, কেবল তুমি নেই,
গাঢ় খয়েরী রঙের শালোয়ার কামিজের
সেই শ্যামলা মেয়েটিকে আজ আর কোথাও দেখিনা। সুচিত্রা সেনের মতো মুখ টিপে হাসতে তুমি,
ভারি সুন্দর লাগতো তোমাকে।
থাকবেই না যদি তবে কথা দিয়েছিলে কেন?
বলেছিলে কেন? নদীর ওপারে যাবো আমরা,
বালু দিয়ে গড়বো ইমারত।
কথা দিয়েছিলে কেন?
বলেছিলে কেন?
অঝোর বৃষ্টিতে জ্যোৎস্না ধুয়ে যাবে,
সকালের মিষ্টি রোদ এসে পড়বে মুখের ওপর,
কবিতা আবৃত্তি দিয়ে শুরু হবে নতুন জীবন।
ইদানিং আমার কোনকিছু ভালো লাগে না,
কতদিন হয় আমার আব্বা মাকে দেখিনা,
কত বছর আমি আমার মামার সাথে গল্প করিনা।
ব্যবসা-চাকুরী, কত ব্যস্ততা,
এরপরেও তুমি ছিলে কেবল তুমি
আর বাগানভর্তি ফুল ছিলো।।
May be an image of 1 person and smiling

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..