1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

প্রতিভা হীন নিম্নবিত্ত – – – ডঃ অশোকা রায়

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৫৫ বার
সায়াহ্ন বেলায় ফেলে আসা অনেক ইচ্ছের কথা মনে পড়ে।
নক্ষত্রের চোখের ইশারায় তাদের কথা রাখার ইচ্ছে গুলো সব হারিয়ে গেল।
জীবন মিনারের খাঁজকাটা গায়ে পা রেখে শ্যাওলা সবুজ ছায়া গুলো ধামা ভরে ধরতে গিয়ে বারবার পিছলে পড়েছি।
যাদবপুরের বাড়ির টিনের চালে শিলাবৃষ্টি হয়েছে টং টং, টাংটুং।
আমি শুধু কবিতার শব্দগুলো গুনে গেছি।
সাহিত্যের কোন পুরস্কার পাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু পাতা গুলো তো সাদাই রয়েছে।
করমচার পাতা বেয়ে জলের ফোঁটা শুধু গড়িয়েই গেছে।
প্রায় মজা পুকুরের পাড়ে প্রায় ন্যাড়া ন্যাড়া কাশ গাছ কটা।
মাথা হেলাচ্ছে এধার ওধার।
মনে হল অস্কার টা বুঝি এবার আমার।অপু-দুর্গার সিক্যুয়েল বানাব যে।
অলিম্পিকে তীরন্দাজী তে সোনা জেতার ছবি দেখেছি।
আকাশে ধনু রাশির মুখে ব্যঙ্গের হাসি।
কখনো নায়কের মতো টেবিলে ঘুঁষি মেরে বলেছি আই উইল গো টু দ্য টপ।
ধুর বাবা হাতে যে ব্যাথা পেলাম প্রচন্ড।
ঝরা পালকের বিষন্নতা ভুলে জীবনের নতুন বিন্যাস চেয়েছি,
নাদের আলির সাথে তিন প্রহরের বিল দেখতে যাওয়ার বায়না করেছি
বনলতার মুখে শ্রাবস্তীর কারুকাজ খুঁজেছি
অস্ত চাঁদের সাথে সব হারিয়ে গেছে।
আমার যাদবপুরের টিনের চালের বাড়ির চারপাশে ওদের প্রবেশে লাল ঢ্যাঁড়া।
আমি প্রতিভা হীন নিম্নবিত্ত না?
11/6/2022
7: 13pm
May be an image of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..