1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

পথ হারানো পথিক” —– (গীতিকাব্য) আব্দুছ ছালাম চৌধুরী

  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৮১ বার
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার, আমি তাহা বুঝি/ওগো আমি তাহা বুঝি—
আমার পথ-তো চন্দ্র মুখে
নীল আকাশে ওই
আমি যাবো তুমিও যাবে—
যতো করি হৈচৈ—
থাকতে সময় ধরো সে পথ, সেজদা করো রোজই,
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার,আমি তাহা বুঝি।।
নদীর পথে নৌকা চলে
ঢেউয়ে ঢেউয়ে খেলে,
পাল তুলিয়া বৈঠা ধরে
মাঝি নিজেও হেলে,,
পাড়ি দিতে মাঝ দরিয়ায়, হারাইলো তার পুঁজি,
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার,আমি তাহা বুঝি।।
জীবন পথের অংক কষে
সবই লাগে শূন্য,
এ কূল ও কূল ভেঙ্গে গেলো
নাহি হলো পূর্ণ —
যাদের সুখে পুড়লো জীবন, তাদের সুখেই মজি,
পথে পথে হেঁটে হেঁটে—যেই পথ আমি খুঁজি,
সেই পথ যে নহে আমার,আমি তাহা বুঝি।।
১০/৫/২০২২—লন্ডন”
May be an image of 1 person and text that says "পথ হারানো পথিক আব্দুছ ছালাম চৌধুরী"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..