1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

নিমন্ত্রণ – – – – সাহাবুদ্দিন সাহেব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯২ বার
ফেরিয়ালা, ও ফেরিয়ালা,
মনে কি পরে সেই ছোট্ট বেলায়,
হাক ডাক ছেড়ে, এসে আংগিনায়,
বেচাকেনা লোভে,
শুধুই ছল করে, ডেকে নিয়ে দেখাতে,
ছোট্ট বেলার, কল্পনার এ্যালবামে রাখা,
আমাদের জীবনের বিচিত্র ছবি,
হৃদয়ের দেয়ালে আঁকা।
মনের গভীর থেকে,
ছোট ছোট ভাষা,কথা আর কথা হতো,
কবির মত করে, আনন্দ জলে।
সে সবেই ভরে যেত,
আমার হৃদয়টা কানায় কানায়।
ভুলিনি তা আজও, শুধু মনে হয়।
হে কবি, ফেরিয়ালা,
কোথা তুমি? চলে আস!
খুঁজে কি পাবে তুমি, আমাকে?
আমি কি তোমায়?
তা হলে না হয়, চলে আস,
ছোট্ট বেলার সেই খোলা মাঠে,
পুকুরের হিজল তলায়।
আজও সে হিজল শাখে,
ফুল ঝোলে থোকায় থোকায়।
মৌরা ঝাঁকে ঝাঁকে,
ফুলে ফুলে গুন গুন গায়,
কানে কানে শত কথা কয়,
চুমে চুমে চলে যায়,
ফিরে আসে বার বার, কিসের আশায়,
তোমার মতোই,
সেই ছোট্ট বেলার ফেরিয়ালা।
মনে যদি হয়, তবে চলে আস,
এসোনা!আগের মতোই, দোল খাই,
পুকুরে ঝুলন্ত হিজলের ডালে,
আনন্দে দোল খেতে খেতে দুজনেই,
ঝাঁপ দেব পুকুরের জলে,
স্মৃতির খেলা ঘরে জুরাবে পরান;
অকারণেই জীবনের স্মৃতিগুলি,
মিশে যাবে আনন্দে, উল্লাসে।
ভালবাসা গুলি ভাগ করে নেব দুজনে,
যদি দেখা হয়,এই অবেলায়!
ছোট্ট বেলার সেই পুকুরের, হিজল তলায়।
০৪/১১/২৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..