1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

” দুঃস্থ পৃথিবীর স্নিগ্ধ স্বপ্ন ” ।। গোলাম কবির।। 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ বার
 প্রেমিক কোথায়!
 এখানে এখন সব
 নরম মাংসলোভী
 শেয়ালের আনাগোনা
 প্রেমিকের ছদ্মবেশে!
  মানুষ কোথায়!
  এখন তো সব
  অমানুষের দল
  ঘুর ঘুর করে
  মানুষের রূপ ধরে!
  ঈশ্বরে বিশ্বাসীরা কোথায়!
  এখানে এখন সব
  নগদে বিশ্বাসী
  মুনাফেকের দলে
  ভরে গেছে
  পৃথিবী জোড়া!
  আমাদের নদী কোথায়!
  এখন তো প্রায় সব নদীই
  হয় মরে গেছে
  নয়তো শুকিয়ে
  নারীর মাথায় চুলের
  সিঁথির মতো সরু হয়ে গেছে
  নয় তো জলশূন্য
  কোনো চিকন নালা
  হয়ে গেছে!
  এইসব প্রেমিক নামের
  বুনো শেয়াল,
  মানুষ নামের অমানুষ নয়তো
  পশু আর মুনাফেকদের
  কবল হতে কবে মুক্তি পাবে মানুষ!
  নদীরা কী আবারও
  নদী হয়ে বয়ে যাবে নিরবধি?
  কবে হবে এসব!
  অপেক্ষা করতে করতে
  একদিন আমিই হয়তোবা
   বিদায় নেবো
  এই বিষণ্ণ সুন্দর পৃথিবী ছেড়ে!
  তবুও পৃথিবীতে প্রেমিক থাকুক,
  সুন্দর হৃদয়ের অধিকারী মানুষের
  সংখ্যা বেড়ে যাক, প্রকৃত ঈশ্বরে
  বিশ্বাসী হোক মানুষেরা,
  নদীরা আবারও নদী হয়ে
  বয়ে চলুক নিরবধি,
  ছুটে চলুক সাগর পানে,
  এইসব স্বপ্ন বুকে নিয়ে
  উন্নিদ্র রজনী কেটে যায়
  ঘুম আর আসে না চোখে!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..