1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

# ডিপ্রেশন…..!! — # পিয়া খান।।

  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬৮৪ বার
খুব সকালে চায়ের কাপে মন বসেনা,
মন খারাপ…….
আকাশ’টা আজ কাঁদছে ভীষণ,
কোন মানে নেই……
যত্তসব…….
কেনো কাঁদছে !?
কারন’টা ঠিক নেই জানা…..
ভাবনাদেরও বাড় বেড়েছে,
বলছে…..
এমন দিনে ভাবতে কোনো নেই মানা…….।
সেদিন খেলতে গিয়ে খেলার মাঠে
কথার আড়ি,
পণ করেছি, আর যাবনা তোর বাড়ি…….
তুই বলেছিস আমি ভীষন অহঙ্কারী!
বৃষ্টি ভেজা ভীষণ খারাপ
রাস্তাঘাট….
আজকাল মনের মাঝে বিরাজ করে শূন্য মাঠ!
এদিক সেদিক ঘুরি ফিরি
সাথে নিয়ে সন্ধ্যা রাত………
তোর সাথে হঠাৎ দেখা,
সেই পুরোনো মাঠ…..!
আড় চোখে দেখছি তোকে দূর থেকে,
সুখেই আছিস হিংসে হলো তাই দেখে ।
আমায় দেখে তোর হলো না কোনো….
এক্সপ্রেশন ….!!!!
তাই দেখে এখন আমার
“ডিপ্রেশন”
ডিপ্রেশনের বাংলাটা কি ভাবছি বসে…….
হাতে নিয়ে ঠান্ডা কাপ…..
ডিপ্রেশনের বাংলাটা কি নিম্নচাপ!?
শ্রীজাত বলে ডিপ্রেশন এর বাংলা নাকি…..
মন খারাপ!!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..