1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

# জলের_জীবন – – – – জিনাতুননেছা জিনাত

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮০ বার
সেখানে সূর্যকে প্রথম স্পর্শ করবে বলে
ফুলেরা হাট বসায়,
বৃ্ষ্টি রিনিঝিনি সুরে সারাবেলা গান শোনায় ।
সেখানে মেঘ পাহাড়ের নিত্য গল্প হয়-
শত শত হাঁসের ঝাঁক দলবেধে সাঁতার কাটে
লম্বা পা ফেলে সাদা বক সঙ্গীকে নিয়ে হাঁটে,
হাওরের জলে তখন সুখের ঢেউ ওঠে
রঙ বেরঙের মাছেরাও সুর তোলে ঠোঁটে ।
জলের সে জীবন কখনও উপভোগের
কখনও কেবল ত্যাগ আর বঞ্চনার,
তবু বৈচিত্রহীন কাটখোট্টা জীবনের চেয়ে ঢের ভালো
সেখানে পাখিদের নীড়ে ফেরায় গৌধুলীর শেষ আলো;
যেখানে অভাব থাকলেও জীবন খোঁজে জীবনের মানে
সেই জীবন আমাকে ভীষণভাবে টানে-
যেখানে কেবল মানুষ নয়, সবকিছু চলে প্রকৃতির নিয়ন্ত্রণে ।
সেখানে নৌকার মাঝেও নিশ্চিন্তে সংসার গড়া যায়
শীতল জলের স্নিগ্ধ ধারা জানালার পাশ দিয়ে
কুল কুল শব্দে আজীবন বয়ে যায়,
দূরের বহুদূরের ছবির মতো স্মৃতিগুলো রয়ে যায়!
মাঝেমাঝে মনে হয়, অনেক বড় কিছু নয়-
আমাকে হয়ত চলে যেতে হবে কোন এক অবেলায়
এমন কোন ফুল, পাখি, বৃষ্টি, পাহাড় আর মেঘের মায়ায় ।
May be an image of 1 person and lake

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..