1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

চৈত্রের দুপুর – – – ডঃ অশোকা রায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৭৪ বার
চৈত্রের দুপুরে পলাশের ঝুরঝুরে রঙ ভেঙে যায়।
গোপন কথার রাজপথ পেরোনোর ছটফট বেড়ে যায়।
ফেরারী ল্যাম্প পোস্টের
ঝাঁঝালো রোদে আত্মগোপন থেমে যায়।
এখানে সেখানে জড়ো করা খড়ের গাদায় সুরের আগুন ধোঁয়া ধোঁয়া হয়ে যায়।
ধূ ধূ গড়ের মাঠে
কত আশার সাক্ষরতা লেখা রয়।
ক্লান্ত পায়ে টেনে চলা ঠ্যালা,
গামছায় মোছা ঘামের ফোঁটা।
জনহীনতার গন্ধে যুদ্ধ বিহীন গার্ড ওয়াল একলা হয়ে যায়।
লালদিঘি জনশূণ্য
রঙ করা বেঞ্চ গুলো বেরঙ বিরহী যক্ষ।
অলস মধ্যাহ্নে দীঘির নিবন্ধে নিবিড় প্রেমহীন কথা ভেসে যায়।
চিনাবাদামের ভাঙা খোলায় ক্লান্ত ভীমসেন যোশী।
এসি ঘরে ল্যাপটপে
সিদ্ধান্ত-মিটিং।
মিলিটারি ক্যাম্পের ঘরে চৈত্রের বিস্মিত বাতাস বয়ে আনে
কোন চিতল হরিণীর ডাক।
ডাগর চোখে তার সব হারানোর সর্বনাশ ভয়ে মরে যায়।
আঘ্রাণে আস্বাদনে
ক্লান্ত মিলাপ।
ক্যাম্পের বাগানে সবুজ পাতায় তখন গুন গুন
চৈত্র- বিলাপ মন ভার করে দেয়।
25/3/2022. 2:20.পি এম
May be an image of 1 person and jewellery

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..