1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

# চলো একটি স্বপ্ন দেখি — # পিয়া খান

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৮৬৩ বার
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে একসাথে মিলে দেখি।
ঘরের ছাদ আর ধূমায়িত
কফির কাপের সাথে
চলো প্রতিদিন দেখি।
পূর্ণিমা রাত হোক
গজলের জলসা হোক
তোমার হাতের ভিতর
আমার হাত হোক
সাথে কবিতার কিছু মালা হোক।
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে
একসাথে মিলে দেখি।
চলো দুজনে কথার
বাড়াবাড়ি করি ,
তুমি রাগে আমি অনুরাগে
আর এই মান অভিমানে
জয় করি জীবন যুদ্ধের ঘড়ি ।
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে
একসাথে মিলে দেখি ।
নীল সাগরের তীরে সবুজে
শ্যামল নীড়ে
চলো দুঃখকে সুখের
সাথে মিলাই
চলো জীবনকে গরি রংধনুর
সাত রং এর খেলায়।
খোলা আকাশের নীচে
হাজার তারার পিছে ,
চলো স্বপ্নগুলো সাজাই।
দখিনা জানালা ফুরফুরে বাতাস
আর একটি বেলকনি
কিছু ভেজা আশা
একটু ভালোবাসা
চলো এমন একটি ঘর বানাই।
চলো একটি স্বপ্ন দেখি
তুমি আর আমি দুজনে
একসাথে মিলে দেখি।
May be an image of 2 people and people smiling

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..