1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

কালো কালিতে নীল – – – জাকিয়া সুলতানা

  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫০ বার
আর হারাতে চা’ইনা
বয়ে বেড়াতে চাইনা স্মৃতি।
চোখের বদলে চা’ইনা ছুঁতে
এক জোড়া চশমা।
মা, এই’যে আমার দিকে
ডানে বামে নীচে,একটু হাসি—
হ্যাঁ এবার ঠিকঠাক,
এভাবে কত ছবি!
এই’যে পাশেই সাজানো
ফ্রেমে বাঁধা, আমার মা!
চাই’না তাকাতে ঐ দু’চোখে
ডুবতে চাই’না আমি অতলে।
কেটেছে আঁচড় যে ছবি, হৃদয় গহনে
মুহূর্তেই ভেসে ওঠে, অদৃশ্য পলকে।
অবিনশ্বর অক্ষয় সে
কল্প লোকের জ্যোৎস্না।
“মা’গো, তোমাকে ছাড়া
সেকেন্ড মিনিট ঘণ্টা ৩৬৫ দিন
আজ এতটা বছর!”
ঘুমন্ত মা আমার জেগে যায় পিছে
নিঃশব্দে হেঁটেছি পা টিপে টিপে—
সেই ছোট বেলা।কত কি যে!
ক্লান্ত শরীর মন মস্তিষ্ক আমার
এখন এই মধ্যরাতে চোখের পর্দায়
নিস্তব্ধ নিথর এক মাটির ঘরে
ঘুমায় মায়ের কঙ্কাল।
একি শূন্যতা! কোথায় আমার মা!
তারপর আবার বাস্তব।
কালো কালিতে নীল কাব্য
সূচীহীন ডায়েরি।
আর হারাতে চাই’না
বয়ে বেড়াতে চাই’না স্মৃতি—
০৭/০৩/২০২৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..