1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

কবিতা: বাসন্তী দিন ### : শ্রাবস্তী শুচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৯ বার
হৃদয় বীণায় বাজে মধুর রাগিনী।
সুদূরে মিলিয়ে যায় কার পদধ্বনি?
হাওয়াই মিশে শিশিরের বিন্দুজল।
শীতের আড়ষ্ট ভেঙে প্রকৃতি চঞ্চল।
ডালে ডালে অঙ্কুরিত নব কিশলয়।
কুহুতানে মুখরিত গৃহস্থ আলয়।
আগুন রঙা পলাশে রাঙিল প্রাঙ্গণ।
তরুশাখে পুষ্প হাসে প্রোজ্জ্বল গগন।
ফুলে ফুলে মধুকর আসে গুঞ্জরিয়া।
থেকে থেকে হিয়া আজ ওঠে শিহরিয়া।
হিমেল বাতাস দেয় দোলা বেণুবনে।
প্রণয়নী কেঁপে উঠে প্রণয়ী চুম্বনে।
যুবতী সেজেছে আজ হলুদ শাড়িতে।।
গাঁদা ফুল শোভা পায় মাথার খোঁপাতে।
শুভক্ষণে কেউ করে প্রেম নিবেদন।
অর্গল খুলে বলে গোপন কথন।
শিমুলে, অশোকে রাঙা পথের দু’ধার।
কৃষ্ণচূড়া, রাধাচূড়া বাড়ালো প্রসার।
আম্রমুকুল ছড়ায় মাদকতা গন্ধ।
সরোবরে জল নাচে বায়ু মৃদুমন্দ।
কপোল রাঙিল আজি আবিরের রঙে।
উল্লাসে মাতিল সবাই বিচিত্র ঢঙে।
বেজে উঠে বসন্তের আগমনি সুর।
রুনুঝুনু বাজে তাই ঝংকৃত নূপুর।
ফাগুনে আগুন লেগে আলোকিত ধরা।
রূপের আগুনে পোড়ে আজি চিত্তহরা।
চারিদিকে দেখি আজ সাজ সাজ রব।
পাতা ঝরা শেষে শুরু বসন্ত উৎসব।
May be an image of 6 people, flower, tree and outdoors

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..