1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

এলোমেলো ভাবনা – – – তাসনীম সাদিয়া সুহানা

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৮ বার
কত শত কাল কবিতা লেখা হয় না।
আনমনে আবেগে এখন আর
ঠিক আগের মত ছন্দ আসে না।
কত শত কাল চলে যায় এমনিতেই,
আটপৌরে জীবনের সরল সুদের সমীকরণে।
এরপরেও ভাব জাগে না,
চির ধরা সম্পর্কের বেড়াজালে
বড্ড মলিন হয়ে পড়ে থাকা ভাবেরা
মাথা তুলে তাকানোর সাহস পায় না।
চুন খসে পড়া জীর্ণ দেওয়ালের বুকে
এখন আর কপোত কপোতী ডানা ঝাঁপটিয়ে
প্রেম জাগায় না।
রঙিন ঘুড়ি উড়ে গেছে সেই কবে,
এখন শুধু ছিঁড়ে যাওয়া সুতোর লাটাই ধরে
মিথ্যে বসে থাকা।
তৃতীয় যাত্রার অপেক্ষায়-
যদি ফিরে আসে
কত শত বছরের পুরোনো রঙিন কবিতা
যদি তাকে আবার বোনা যায়
তবে এবার সত্যি একটা
প্রেমের কবিতা লিখব।
যেখানে মিথ্যে আর অবিশ্বাসেরা মরে গিয়ে
সত্য আর ভালোবাসার ভিত তৈরি হবে অবলীলায়।
May be an image of 1 person, boat and lake

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..