1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

# এক পৃথিবী – – – তিতাস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৫০ বার
সবার বুকের ভেতর একটি আকাশ আছে,
সে আকাশে রোদ আছে বৃষ্টি আছে।
বৃষ্টি ভেজা সকাল আছে
চাঁদের হাসির জোৎস্না আছে।
ডানা মেলার স্বপ্ন আছে‌।
মেঘের ভেলায় ভাসা আছে
কালো মেঘের শোকও আছে।
বুকের ভেতর আকাশ আছে।
সব বুকেতেই সাগর আছে
জোয়ার আছে,ভাটা আছে
ঢেউয়ের তালে দোলা আছে।
ডুব সাঁতারে প্রেম খোঁজা আছে।
ঝিনুক আছে মুক্তা আছে
সাগর তলের হেঁয়ালি আছে
হ্যাঁ সব বুকেতেই সাগর আছে।
প্রতি বুকেই ভূমি আছে
আঁকড়ে বাঁচার জমি আছে
হৃদয়ের কর্ষণ আছে
প্রেমের বীজ রোপণ আছে
ভালোবাসার ফসল আছে
প্রেমিক মনের কৃষক আছে।
সোহাগ ভরা শষ্য আছে
প্রতি বুকেই ভূমি আছে।
বুকের ভেতর সূর্য আছে
বরফঢাকা পাহাড় আছে।
বনভূমির সবুজ আছে
মরুভূমির শুষ্ক আছে
তাল মিলিয়ে বাতাস আছে।
সবার বুকেই ঋতু আছে
আলো আছে আঁধার আছে
জীবন পথে মেলা আছে
বাঁচা মরার খেলা আছে।
ভাঙ্গা আছে গড়া আছে
সবার বুকের ভেতর এক পৃথিবী আছে।।
May be an image of 1 person, standing and outdoors

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..