1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

একদিন ভোর হোক __________নাজনীন নাহার

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৩ বার
১০.০৭.২০২১
১২:২৯ এএম
একদিন ভোর হোক,
একদিন তোমার ভোর হোক আমার দরজায়।
সূর্যটা তোমাকে নিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ুক আমার অন্দরমহলে।
খুব করে চুইয়ে পড়ুক চায়ের কাপের আদর তোমার আমার ওষ্ঠদ্বয়ে,
নাস্তার টেবিলে জড়োসড়ো হোক আমাদের নানান রঙের আবদার।
ঘড়ির কাঁটায় আনন্দ ঘন্টা বাজুক,
জানলায় রোজ কা কা করা কাকটা হঠাৎ নিশ্চুপ হয়ে
যাক।
পরিপাটি সকালটা গল্পে আড্ডায় দুপুরের ভুলো মনের উঠোনে রোদ পোহাক,
ফেরিওয়ালাদের হাঁকডাক ছুটি কাটাতে চলে যাক,
নীলগিরি বা কাঞ্চনজঙ্ঘা।
এলাকার বাসিন্দারা ঘুমিয়ে কাটিয়ে দিক গোটা দিন,
আকাশটা শুধু তোমার আমার জন্য নীলের পশরা সাজিয়ে মুখোমুখি বসুক একবেলা।
সাদা মেঘ নিজ হাতে আমাদের মুখে তুলে খাইয়ে দিক বৃষ্টির আধা বেলা,
বিকেল নামতে দেরি হোক কম করে হলেও বাহাত্তর ঘন্টা।
সন্ধ্যাটা অপেক্ষাকৃত অনগ্রসর অপেক্ষার খামে পড়ে থাক,
পুরো একটা ভরপুর বসন্তকাল।
আমাদের আর রাত না আসুক,
তোমার ঘরে ফেরার তাড়াটা আফিম নেশায় বেহুশ পড়ে থাকুক,
আমার মায়া চোখে।
একদিন এমন ভোর হোক,
ভোর হোক না ফুরোনো সারাবেলার।
ভোর হোক শুধু তোমার আমার একলা বেলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..