1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

 আক্ষেপ – – – আশিক মাহমুদ মৃধা দিনার

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬০৪ বার

 

এ শহরের কিছুই আমার না।

দিনের কোলাহল, ধূলিমাখা রাজপথ, অযাচিত বেসুরো হর্ণ, মিছিল-মিটিং, টং দোকানে ধোঁয়া উঠা চায়ের কাপ-

কিছুই আমার না।

প্রেমিকের ছোটখাটো ভুল,

প্রেমিকার গাল বেয়ে নেমে যাওয়া চুল,

বেকারত্বের কষাঘাত, হৃদয়ভাঙার আর্তনাদ,

বৃদ্ধাশ্রমে প্রিয়জনের অপেক্ষায় ঝাপসা হয়ে যাওয়া দু’খানা চোখ-

কিছুই আমার না।

এ জীর্ণ গলির মোড়,

পুরাতন দেয়ালে বেড়ে উঠা পাকুড়ের চারা,

কার্ণিশে অভিমানে বসে থাকা ফিঙে,

রকে বসা যুবকের হাতে আধখাওয়া সিগারেট,

একাকী হেঁটে যাওয়া মেয়েটির ভীত-সন্ত্রস্ত মুখ-

কিছুই আমার না।

কারার ওপাশে ডুবে যাওয়া সূর্য,

অন্ধকার ফুটপাত, ল্যাম্পপোস্ট, সোডিয়ামের আলো,

নিশুতি কন্যার অট্টহাসি-

কিছুই আমার না।

এইযে এতো কিছু আমার না,

তবুও আমার কোনো দুঃখ নেই,

কষ্ট নেই।

নেই কোনো আক্ষেপ।

আমার আজন্মের আক্ষেপ শুধু,

চার তলার ব্যালকনিতে এসে যে দাঁড়াতো,

সে আমার না।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..