1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

অনেকদিন এমনও হয় / নুসরাত তাজরী

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০৭ বার
এমনও হয় অনেকদিন
রোদের দিনগুলোর অপেক্ষায় কুয়াশা গুনি
কে এলো কে গেল সে খবর বেমালুম ভুলি
কেবল শুনি ঝরা পাতার গান।
সেই যে শৈশবে আমন ধানের মাঁচার ওপর
ছন্দে নেচেছিলাম
কৈশোরে খাঁ দের বড়ো পুকুরটায় ডুব দিয়েছিলাম বলে
লাঠি হাতে পিছনে দৌঁড়েছিলেন বাবা
অনেক ছোকরার ভীড়ে পড়ে গিয়ে হাড় ভাঙবো বলে
বাড়ি ফিরলে আচ্ছা করে বকে দিয়েছিলেন মা-
এইসব দিন ফিরে ফিরে আসে
দরজার কবাট ধরে বলে –
নুসু! কোথায় তুমি?
এমনও হয় অনেকদিন হাসি না
কেবল ভাবি অমাবস্যার মতো সব ভাবনার জাল
না ক্রন্দন না আনন্দ
কোনো অনুভূতি জাগে না
বটবৃক্ষের মতো অনেকদিন ধরে
কেবলই মাটি আঁকড়ে পড়ে থাকি আঙিনায়-
পানি জমে পড়ে থাকা ভাঙা কলসটার মতো।
আমাদের দুঃখগুলো বনলতার মতো তরতরিয়ে বাড়ে
আর সুখগুলো ঘাসফুলের মতো ছড়িয়ে যায় চারদিক।
অনেকদিন এমনও হয়
আমি কোনো দুঃখ দেখি না।
কেবল ঘাসফুলের দল পায়ের কাছে ভীড় করে
এই দিনগুলো প্রথম ভোরে মুয়াজ্জিনের আজানের মতো
কানের পাশে অন্য জগতের ধ্বনি দিয়ে যায়।
[]

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..