1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

মহান মে দিবসে বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের ডাক

  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ১১১৩ বার

 

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল মেহনতী মানুষের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন বাংলালিংক এম্প্লয়ীজ ইউনিয়ন, সিবিএ। সংগঠনটির সভাপতি গোলাম মাহমুদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ আশফাক হাসান খান এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন টেলিকম শিল্পের শ্রমিকসহ সকল মেহনতী মানুষের প্রতি। বিবৃতিতে উল্লেখ করেন, ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার নিউইয়র্ক শহরে হে মার্কেট চত্বরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিক সমাবেশে পুলিশের গুলিতে ১১ জন শ্রমিক প্রাণ হারায়। ১৩৫ বছর পরে আজও আমাদের ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। আইএলও কনভেনশন, বাংলাদেশ শ্রম আইন ও সর্বজনীন মানবাধিকার ঘোষণার বাস্তবায়ন আজও হয়নি। তারা বাংলাদেশে টেলিকম শিল্পের শ্রমিকদের সুরক্ষায় ১৩৫ তম মে দিবসের ১০ দফা দাবির কথা উল্লেখ করেন।

ফাইল ছবি

No description available.

মহান মে দিবসের ডাক

১. টেলিকম শিল্পের দৈনিক ৮ ঘন্টা কর্ম সময় নির্ধারণ করো।
২. করোনাকালীন সময় মাঠ পর্যায়ের কর্মীদের ঝুঁকি ভাতা প্রদান করো।
৩. স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করো।
৪. বেতন বৈষম্য দূর করে ন্যায্যতার ভিত্তিতে বেতন কাঠামো তৈরি করো।
৫. শ্রম আইন বিরোধী সকল নীতিমালা বাতিল করো।
৬. ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করো।
৭. নিয়োগকৃত আউটসোর্স কর্মীদের বাৎসরিক ছুটি, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ সকল সামাজিক সুরক্ষা নিশ্চিত
করো।
৮. করোনামহামারী সময় কর্মীদের অফিসে যাতায়াতের পরিবহন প্রদান করো।
৯. অবৈধ ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করো।
১০. লাভজনক টেলিকম শিল্পে শ্রমিকের ন্যায্য লভ্যাংশ, বৈশাখী ভাতা, পিতা-মাতার চিকিৎসা ভাতা প্রদান করো
উল্লেখ্য যে, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানি গুলোর ভিতর শ্রমিকদের দ্বিতীয় সংগঠন। এরপূর্বে দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কর্মীদের সমন্বয়ে গঠিত গ্রামীণফোন এম্প্লয়িজ ইউনিয়ন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাইল ছবি

No description available.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..