1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন

ভাবিকে অল্প কথায় স্মৃতিচারন করলাম ### ফেরদৌসি খান মুক্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৭১৭ বার
লাচ্চু তোমার লেখাটা পড়ে আমি অনেকটা আবেগাপ্লাত হয়ে পড়েছি । আমার দুই চোখ ঝাপসা হয়ে আসছে। ভাবি একজন স্নেহশীল মনের মানুষ ছিলেন । ছোটবেলার ফেলে আসা দিনগুলোর কথা মানুষ কখনও ভুলতে পারে না । তাই আমিও ভুলতে পারছি না ভাবিকে । কত কথা, কত স্মৃতি । ভাবি আমাকে খুব ভালোবাসতেন । আদর করে ভাবি আমাকে “বুনডি” বলে ডাকতেন। ফকিরহাট গেলে ভাবির সাথে দেখা, কথা হবে না । এ কথা মনে পড়লেই কষ্ট লাগে ।
সীমাবদ্ধ জীবনের অবসান ঘটিয়ে সবাইকে এ পৃথিবী থেকে বিদায় নিতে হয় । পিছনে পড়ে থাকে তার কর্মময় জীবন । ভাবির কাজের মধ্যে দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। ভাবির এই হঠাৎ করে চলে যাওয়ায় তোমরা ভাই-বোন মারাত্মকভাবে ভেঙ্গে পড়েছো । তোমাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই । মহান আল্লাহ তায়ালা তোমাদের ভাই-বোনদের এ শোক কাটিয়ে ওঠার তাওফিক দিন।
এমন বিদায়, এমন প্রস্থান তারই হয়, যিনি আল্লাহর প্রিয় বান্দা থাকে । মহান সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা – তিনি যেন শেষ বিচারের দিনে নিজ হাতে ভাবিকে পুরস্কার প্রদান করেন ।
দোয়া করি মহান আল্লাহ তায়ালা ভাবিকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন ।
{আমিন}

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..