1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

একজন সিডনী : স্মরণীয় অভিনেতা ********************************পপি পারমিতা

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৮১ বার

জন্মদিন – ৩ অক্টোবর – সৈয়দ আহসান আলী সিডনী :
———————————————————————–
একজন সিডনী : স্মরণীয় অভিনেতা
********************************
এ প্রজন্ম একজন সৈয়দ আহসান আলী সিডনী-কে চেনে কি? নামটাও জানে কি? উত্তরটা না-ই হবার কথা। একজন সিডনী আমাদের নাটক ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। তাঁর সমৃদ্ধ ক্যারিয়ার অনেকের জন্যই আদর্শ।
তিনি দেখতে যেমন অসাধারণ ব্যক্তিত্ববান ছিলেন অভিনয়ও তাই। সৌন্দর্য আর অভিনয়ের কম্বিনেশন একসাথে খুব কম ঘটে তাঁর ক্ষেত্রে ঘটেছিল। তাঁর জন্ম ১৯৩৮ সালের ৩ অক্টোবর, ঢাকায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তিনি কর্মজীবনে দেশ ও দেশের বাইরে কাজ করেছেন। তাঁর ছেলে জিতু আহসান-ও বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং জেনেটিক ফর্মে তার মধ্যেও ভালো অভিনয়ের গুণ ছিল।
মঞ্চের পেশাদার অভিনেতা হবার কারণে অভিনয়টা তাঁর রক্তে মিশে গিয়েছিল। তিনি অভিনয়ই করতেন ব্যক্তিত্ববান। নাটকে তিনি নিজেই নিজের তুলনা ছিলেন। এত অনবদ্য সব কাজ ও অভিনয় তিনি দিয়ে গেছেন যা অনেকের ভাগ্যে জোটেনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক – জোনাকি জ্বলে, সাত আসমানের সিঁড়ি, নয়ন সমুখে তুমি নাই, একটি সেতুর গল্প, পার্ল, বাড়ি ভাড়া, মানচিত্র, অপেক্ষার রেলগাড়ি, চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে, ভালোবাসি ঘাস, গাইড, উত্তরাধিকার, একদা এক দুঃস্বপ্নে, ইতি আমার বোন, অভিযোগ, শেষের কবিতা, তবুও গোলাপের গন্ধ, নিশীথ তৃষ্ণায়, সাতজন যাত্রী, শেষ মানুষের ঠিকানা, শুকতারা, চাঁদের ঘরে বাসবাস, হাজার বছর পরে, আমি তুমি সে।
‘সাত আসমানের সিঁড়ি, জোনাকি জ্বলে’ তাঁর বিখ্যাত নাটক। নাটকে তাঁর বৈচিত্র্য ছিল অনেক। মুক্তিযুদ্ধের নাটক থেকে শুরু করে ব্যক্তি ও সমাজের নানা বাস্তবতার ওপর তিনি নাটক করেছেন।
চলচ্চিত্রেও নিজের আলোয় আলোকিত ছিলেন। প্রথম ছবিতেই ভালো অভিনয়ের জন্য প্রশংসিত ছিলেন। উদয়ন চৌধুরীর পরিচালনায় কবরীর বিপরীতে প্রথম ছবি ‘চোরাবালি’-তে প্রশংসিত হন। তাঁর উল্লেখযোগ্য ছবি – সূর্যকন্যা, দহন, সূর্য উঠার আগে, মায়ামৃগ, পায়ের চলার পথ, রূপালী সৈকতে, স্বামী, আয়না, মেঘ বিজলী বাদল, সঙ্গিনী, ফুলশয্যা।
‘সূর্যকন্যা’ ছবিতে জয়শ্রী কবিরের বিপরীতে ছিলেন। এ ছবিতে ক্লাসিক পপুলার গান ‘চেনা চেনা লাগে তবু অচেনা’-তে তার অভিনয় অসাধারণ ছিল। ‘দহন’ ছবিতে ছিলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী ডলি আনোয়ারের বিপরীতে। বাস্তবতায় পড়ে প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত রূপ দিতে পারেন না তিনি। এ ছবিতেও অসাধারণ ছিলেন। ‘পায়ে চলার পথ’ ছবিতে তাকে সবচেয়ে ইউনিক লেগেছে। এ ছবিতে তিনি গেটআপই নিয়েছিলেন দারুণ। কিছুটা খলনায়কী চরিত্র এবং অ্যাটিচিউড ছিল দেখার মতো। ‘মেঘ বিজলী বাদল’ ছবিতে রোজী আফসারীর বিপরীতে।
তিনি ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ আহসান আলী সিডনী একজন কিংবদন্তি অভিনেতা। এ প্রজন্ম নিজের সময় ছাড়া অতীতের সমৃদ্ধ তারকাদের খুব একটা জানার আগ্রহ দেখায় না অথচ সিডনী-র মতো অভিনেতাদের জানতে হয় কারণ তাঁরাই অভিনয়শিল্পটিকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন। স্মরণীয় থাকুক চিরদিন সেই অভিনেতা।
(কপি )
May be an image of 5 people

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..