ঢাকা রেশনিং কর্তৃক ওএমএস ডিলার নিয়োগ এ অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৫ অক্টোবর সকাল সাড়ে দশটায় ঢাকা জুরাইন শ্যামপুর রেশনিং কার্যালয়ের সামনে ওএমএস ডিলার নিয়োগ বঞ্চিত সদস্যদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে মো. কায়সার এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, আলমগীর হোসেন,
তরিকুল ইসলাম সবুজ, নজরুল হক চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ২৯ সেপ্টেম্বর ঢাকা রেশনিং কর্তৃক আয়োজিত ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ (উন্মুক্ত লটারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (IEB), রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করে বলেন, ওইদিন লটারির নামে ব্যাপক অনিয়ম ও বৈষম্য করা হয়েছে।
তারা জানান, তালিকা প্রকাশের আগে আবেদনকারীদেরকে মোবাইল বার্তা পাঠানোর নিয়ম। কিন্তু অনেক তালিকাভুক্ত আবেদনকারিকে সে বার্তা দেওয়া হয়নি
ওএমএস নীতিমালা ২০২৪ অনুসারে পূর্বের ডিলারদের দোষী প্রমাণিত না পর্যন্ত বাদ দেওয়া যাবে না। কিন্তু তারা কোনো নিয়ম মানেনি। স্বজনপ্রীতির মাধ্যমে তারা এ তালিকা চুড়ান্ত করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অবিলম্বে বিগত দিনের লটারি বাতিল ও পুনরায় আয়োজনের দাবি করেন। পরিশেষ তারা ৪০৫ জন ডিলারের মধ্যে ২৮৭ জন বাদ দিয়ে বাকি ১১৮ জনের বিষয় স্পষ্ট করা ও বিভাগীয় তদন্তসহ ২০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
স্বাধীন আজম
৫ অক্টোবর-২০২৫
০১৭১৫৫৮০৭২৭
এ জাতীয় আরো খবর..
Leave a Reply