1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

ছবির ভদ্রলোক ১৯৭১ সালে পাকিস্তানি আর্মিদের ঘুম হারাম করে দিয়েছিলেন – – – মহিতোষ তালুকদার তাপস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৮৫ বার
ছবির ভদ্রলোক ১৯৭১ সালে পাকিস্তানি আর্মিদের ঘুম হারাম করে দিয়েছিলেন। উনি ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন, যারা ঢাকা শহরে বিভিন্ন আর্মিদের ক্যাম্পে ঝটিকা আক্রমণ করত। পাকিস্তান আর্মিরা জমের মত ভয় পেতেন এই গেরিলা বাহিনীর সদস্যদের।
উনি আমাদের শৈশবের নায়ক ছিলেন। ‘আবার এলো যে সন্ধ্যায় শুধু দুজনে’, আহা, ঘুড্ডি ছবিতে সুবর্ণা মুস্তাফা আপার সাথে কক্সবাজারের সেই গানের দৃশ্য এখনো চোখে ভাসে। সেই সময়ে কতটা আধুনিক নায়ক ছিলেন উনি, উফ!
ঢাকা থিয়েটারের সাথে জন্মলগ্ন থেকেই যুক্ত। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ এবং ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতেও অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে উনার নাটক মানেই ছিল সেই রাতে মধ্যবিত্ত পরিবারের সকলে মিলে টিভি সেটের সামনে হুমড়ি খেয়ে পড়া। সেই রাতে ঢাকা শহরের রাস্তায় রিকসা কমে যেত, সবাই চলে যেত টিভি সেটের সামনে।
উনি আমাদের সমবেত গানের অসম্ভব ভক্ত। উনি আমাদের মহড়া এবং অনুষ্ঠানের খোঁজ খবর রাখেন। সাধারণ মানুষকে নিয়ে সমবেত গান গাওয়াকে এপ্রিসিয়েট করেন। সুরবন্ধন এর কর্মকাণ্ডের প্রশংসা করেন।
উনি নিজেও খুব ভালো গান করেন। আমার সৌভাগ্য হয়েছে উনার সাথে দ্বৈত গান গাইবার; সলিল চৌধুরীর গান, শেখ লুতফুর রহমানের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, আহা!
বন্ধুরা, আজ বাংলাদেশের সূর্যসন্তান, ক্র্যাক প্লাটুনের বীর গেরিলা মুক্তিযোদ্ধা, অভিনেতা, নাট্যকর্মী, সু-গায়ক রাইসুল ইসলাম আসাদ ভাইয়ের জন্মদিন। এই মানুষগুলোর জন্যই পেয়েছি আমাদের বাংলাদেশ, প্রাণের লাল সবুজ পতাকা, পেয়েছি প্রিয় মানচিত্র।
প্রিয় আসাদ ভাই, জন্মদিনে প্রণাম জানবেন। আরো অনেকদিন সুস্থ থাকুন আমাদের জন্য, জন্মভূমির জন্য, প্রাণপ্রিয় বাংলাদেশের জন্য। জীবন সুন্দর, আনন্দম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..