1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

‘আমরা একটু প্রফেশনাল ——————— শাহাদৎ হোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৯৪ বার

‘সবাই বলে আমি ভীষণ ইমোশনাল
বাস্তব জ্ঞান বুদ্ধি কম,
জগতের সকল কঠিন বিষয়কে স্বাভাবিকভাবে দেখি’।
আসলেই আমি একজন ইমোশনাল মানুষ
সবকিছু বড় হালকা মনে হয়,
কঠিন করে কোনো কিছু ভাবতে পারিনা।
একজন টপ প্রফেশনাল মানুষ
মানেই একজন স্বার্থপর মানুষ,
খুব প্রাকটিকাল মানুষ
জীবনকে উপভোগ করতে পারে না।
প্রফেশনাল মানুষেরা কখনো
সাধারণ মানুষের সাথে মিশতে পারেনা।
আপনি কী কখনো অতি সাধারণ
মানুষের সাথে মিশে দেখেছেন?
এমনটি কী চোখে পড়েছে-
খালি গায়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়েছে,
অথচ, কাঁধে ফেলানো শার্টের কথা একদম মনে নেই!
খালি পকেটে আজমির শরীফে রওয়ানা হওয়া
মানুষটার সাথে কখনো কথা বলেছেন?
ছোট মাছের ঝোল দিয়ে পাঁচ আঙুল চটকে
ভাত খেয়েছেন কখনো?
কখনো এক বিছানায় গাদাগাদি করে
ভাইবোন মিলে ঘুমিয়েছেন?
এসবই আমার বাংলার সৌন্দর্য
কখনো কোনো কবিতায় এগুলো স্থান পায়না
কারণ আমরা প্রফেশনাল থাকতে ভালোবাসি।
আমি একটু ইমোশনালই বটে,
আর এতেই আমার আনন্দ।
ইমোশনাল মানুষকে অনেক কষ্ট পেতে হয়,
যা সইবার ক্ষমতা সবার থাকে না।।
May be an image of 1 person and smiling

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..