1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিং এ দেশের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৫১ বার
টাইমস হায়ার এডুকেশন (THE) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং  ২০২৫ এ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে যা কৃষি ভিত্তিক বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ ১৮ জুন ২০২৫ তারিখ এ র‌্যাংকিং প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী গাকৃবি সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০ তম’র গৌরবময় অবস্থানে রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অভীষ্ট গোলের উপর ভিত্তি করে বিশ্বজুড়ে ১৩০টি দেশের ২৫২৬ টি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও কার্যক্রমের উপর মূল্যায়ন করে র‌্যাংকিংটি করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংকিং-২০২৫’ এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া THE ২০২৫ এর এশিয়া র‌্যাংকিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর গাকৃবির শীর্ষস্থান অর্জনসহ ২০২৪ এর উরি (WURI) র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল। বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিং-এ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, এটি আমাদের জন্য এক গৌরবজনক অর্জন। এ স্বীকৃতি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে আমাদের অঙ্গীকার ও কার্যকর অংশগ্রহণ এই অর্জনের ভিত্তি।’’ উপাচার্য আরো বলেন, ‘‘আমি এই সাফল্যে নিরলসভাবে অবদান রাখা সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মানবদিবস শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল ও অগ্রসরমাণ হতে উদ্বুদ্ধ করবে, যাতে আমরা কৃষি শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারি।’’ উল্লেখ্য, এবারের র‌্যাঙ্কিংয়ে দেশের ৮টি সরকারি ও ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..