1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

ঢাকায় অবস্থানরত জামিয়া গহরপুর সিলেট’র ফুযালা ও প্রাক্তনদের আয়োজনে ❝মাহফিলে নূর❞ অনুষ্ঠিত ——

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫৯২ বার

আজ ২৮নভেম্বর ২৪ঈসায়ী বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জাকারিয়া মাহমুদ ও মাওলানা ইলিয়াছ আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি হাফিয মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরি হাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নাযিমে তালীমাত মুফতি আনোয়ার হোসাইন শরিয়তপুরি, জামিয়ার সহকারি মুফতি মাওলানা মুহিউস সুন্নাহ হাফি. ও বেফাকের প্রকাশনা বিভাগের প্রধান মাওলানা নাইম উদ্দীন সাহেব।
জামিয়ার ফাযিল মাওলানা আজিজুর রহমান সাহেবের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে হাযির হন— জামিয়ার নবীন-প্রবীণ ফুযালা ও প্রাক্তন ছাত্রবৃন্দ। প্রত্যেকেই মনের মাধুরি মিশিয়ে জামিয়ার প্রতি সর্বোচ্চ ভালোবাসা রেখে স্বীয় অনুভূতি ব্যক্ত করেন। নূরে ভরপুর মাহফিলে নূরে ফুযালা ও প্রাক্তনদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবনা পেশ করা হয়।
আগামী বছর রাজধানীতে আল্লামা গহরপুরি রহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা—যা অন্যতম।
জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরি হাফি. সেসব প্রস্তাবনায় ঐক্যমত পোষণ করে আয়োজকদের সাধুবাদ জানান। এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন এবং দশ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিরও ঘোষণা দেন।
সবশেষে আখেরি মুনাজাতের মাধ্যমে নূরে ভরপুর মাহফিলে নূরের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..