1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

রম্য কবিতা – অবশেষে হেডমাস্টার – – কলমে – – – – – চৈতালী দাসমজুমদার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার
২৮/১১/২০২৪
নন্দদুলাল হেড মাষ্টার
হয়ে গেল ফাঁক তালে,
খুশির খবর শুনলো সবাই
মালা দিলো তার গলে।
অহংকারেই গদো গদো
করেছে যেন রাজ্য জয়,
কথার ওপর বলতে কথায়
লাগে না মনেতে ভয়।
নন্দদুলাল সব ক্লাসেই
ঘুরে ফিরে চোখ রাখে,
সময় পেলে সে পুকুর পাড়েই
বসে বসে তেল মাখে।
অনেক কষ্টে প্রধান হয়েছে
ফাঁকি দিলে তার সাজে,
তাইতো বাবুর স্কুল করতে
মন নেই আর কাজে।
প্রধান মানে তো সবার ওপরে
আইন কানুন হাতে,
ঘুষের টাকাটা পকেটেই তার
গুনবে কালকে রাতে।
বিদ্যাবুদ্ধি বেশি দূরে নয়
মাধ্যমিক সে পাস,
প্রধান হয়েই এমন ভাবেই
কাটায় যে সারা মাস।
তদন্ত করে জানতে পেরেছে
যোগ্যতা তার কম,
হেডমাস্টার হবার জন্য
নাইকো কোমরে দম।
জানাজানি সব হয়ে গেছে
তাই পদ নিয়ে টানাটানি,
ও পাড়ার যত জনসাধারণ
শুধু করে কানাকানি।
নন্দদুলাল মাথা নিচু করে
কাঠগোড়াতেই রয়,
মনে মনে ভাবে হেডমাস্টার
আমার কিসের ভয়।
ঘুষখোর এক অজানা মানুষ
কাছে এসে হাত ধরে
জয়ের পতাকা আকাশে উড়বে
এ কথাই মনে করে।
May be an image of 1 person

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..