1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

#এভাবে_ই_হারিয়ে_যাই # খোরশেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৪২ বার
খুব করে চাইতাম
বইমেলায় লাখো মানুষের ভিড়ে তোমার সাথে আমার দোখা হোক, পথ চলতে চলতে তোমার কাঁধ আমার কাঁধে লাগুক…
সব সময়ই চাইতাম টং দোকানের গরম রঙ চা-টা তোমার শাড়িতে পড়ুক
তুমি লাফ দিয়ে উঠে হামার হাতটা ধরবে আর আমি মাটির কলসির পানিতে আলতো হাতে শাড়ির ভেজা অংশটা ধুয়ে দিবো
খুব করে চাইতাম ফুটপাতে বসে তোমার সাথে পান চিবাতে
তোমার গোলাপী ঠোঁট দু’টো টকটকে লাল রঙে রাঙ্গানো থাকবে আমি অপলক চেয়ে থাকতাম ঐ ঠোঁট পানে মুখ পানে…
কত স্বপ্নই না তোমায় নিয়ে রচিতাম রোজ,
তুমি কোন বনে ঘুরে বেড়াতে অন্ধকার আর চাঁদনিতে কখনই পাইনি তোমার খোঁজ!
খুব করে চাইতাম শহরের বিখ্যাত কোন ফাস্টফুড রেস্তোরায় তোমায় নিয়ে একটা টেবিল বুক করে বসবো সারাদিনের জন্য, তোমার পছন্দের সব খাবার একে একে ওরা পরিবেশন করবে, অনেক লম্বা সময়ধরে তুমি খাবে আমি দেখবো আর সিগারেটে ফুঁক দিবো, জানোতো ফাস্টফুড আমার কোন কালেই পছন্দের তালিকায় ছিলো না, এখনো নেই।
সবই বাকি রয়ে গেলো। তোমায় নিয়ে আর স্বপ্নও দেখা হলো না, ইচ্ছেরাও যেনো কোথায় হারিয়ে গেলো!
শুধু রয়ে গেলাম এই আমি
যাই যাই বলেও যাওয়া হলো না…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..