1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

আর চাই না – – – – মাধবী ঘোষ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮২ বার
কথার দলকে আজ দিলাম বিদায়,
আকাশের বুকে জমেছে একটুকরো মেঘ,
হঠাৎ করেই মনে হয় নেমে আসবে বৃষ্টি৷
শব্দগুলো কেমন যেনো আজ অগোছালো,
কলমের কালি বেঁধেছে আজ জমাট,
কবিতার পাতাগুলো থাক আজ ফাঁকা৷
অনেক হয়েছে লেখা জীবনের রূপকথা,
এবার সমাপ্ত হোক মিথ্যে প্রেম কাহিনী৷
অপূর্ণ থাক সেই রাজকন্যার ভালোবাসার গল্প,
নাইবা এলো তার জীবনে আর কোনো রাজপুত্র৷
স্বপ্নগুলো আবার কি সেজে উঠবে নতুন করে কারো ছোঁয়াতে!
নিষ্পলক চোখে তাকিয়ে দেখা,
এই চোখ দুটো
তোমাকে আর হয়তো খুঁজবে না৷
তাই হাজারো রাতের অন্ধকার বসবাস আমার এই অন্তর ঘরে৷
আচ্ছা, যে পাখি একবার গভীর বনে হারিয়ে যায়,
তাকে কি আর খুঁজে পাওয়া যায় সহজে?
যে মনটা ভেঙে গেলো,
তাকে জুড়বো আজ কেমন করে?
তাই আজ কথাগুলোকে দিলাম বিদায়, দূর প্রান্তে,,,,
তারিখ – ৫. ২.২৪

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..