1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

যুক্তরাজ্যে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও চাকুরী

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৫১৪ বার

 

আতিক হেলাল

যুক্তরাজ্যে প্রশিক্ষণ ও চাকুরীর সম্ভাব্য সুযোগের পরিপেক্ষিতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস), এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওইটি অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে অকুপেশনাল ইংলিশ টেস্ট (ওইটি)-এর উপর এক সেমিনার বিসিপিএস ক্যাম্পাস মহাখালীতে অনুষ্ঠিত হয়। আজ সোমবার অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিসিপিএস এর সভাপতি প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর আবুল বাশার মোঃ জামাল, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান প্রফেসর কাজী তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া এবং এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর শাহীন রেজা। ওইটির রিজিওনাল ডাইরেক্টর টম কেনান কী-নোট উপস্থাপন করেন। এডুকেশনাল স্পেশিয়ালিস্ট প্রকৃতি দাস তার মাল্টিমেডিয়া প্রেজেন্টেশনে ওইটি পরীক্ষা প্রস্তুতির উপর আলোকপাত করেন। অনুষ্ঠানট সঞ্চালনা করেন বিসিপিএস-এর সহকারী পরিচালক -প্রশাসন, মোহাম্মদ কামাল হোসেন। সেমিনারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগটি বিসিপিএস ফেলোদের পেশাগত উৎকর্ষ সাধনে ও আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা অর্জনে ভুমিকা রাখবে। সেমিনারে জানানো হয়, বিসিপিএস ফেলোদের ইউকে প্রশিক্ষণে অংশগ্রহণের অন্যতম পূর্বশর্ত ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য ওইটি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে এবং পরীক্ষায় অংশগ্রহণে সকল সহায়তা দেয়া হবে। উল্লেখ্য, বিসিপিএস ও যুক্তরাজ্যের কেমব্রিজ মেডিকেল স্কুলের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক বিসিপিএস ফেলো যুক্তরাজ্যে প্রশিক্ষণ ও NHS হসপিটালে চাকুরীর সুযোগ পাবেন।

May be an image of 1 person and smiling

আতিক হেলাল

নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..