1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

জন্মবার্ষিকী মৃত্যূবার্ষিকী বিবাহবার্ষিকী – – – আরজু মুন জেরিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৩৭ বার

আছে আর ও গুরুত্বপূর্ন বার্ষিকী জীবনে সমাজে।
উদযাপন করি
পহেলা বৈশাখ
নিউ ইয়ার এর প্রথম দিন
শহীদ দিবস
স্বাধীনতা দিবস
তার সাথে আর ও আছে সকল ধর্মীয় উদযাপন দিবস।
রোজার ঈদ কোরবানী ঈদ
সকল পূজা পার্বণ
ক্রিসমাস উদযাপন
বৌদ্ধ পূর্নিমা ।
সকল অনুষ্ঠান উদযাপন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ন । আমরা সবাই বিশ্বাস, সামর্থ্য পরিসর অনুযায়ী করি উদযাপন। আমরা আনন্দে আবেগে উদ্বেলিত হয়ে পড়ি সকল অনুষ্ঠানে তবে আমাদের সত্যিকার গভীর উপলব্ধি অনুভব এবং নিজের সাথে গভীর যোগাযোগ বোধ করি সবচেয়ে বেশী সম্ভবত
এই জন্মদিনে।
মৃত্যূদিন পালন করি ব্যাক্তিকে মনে করতে ।
বিয়ে বার্ষিকী বিয়েকে নবায়ন করতে।
তবে জন্মদিনকে বেশী উদযাপন করি সব উদযাপন এর উপরে,
এ পৃথিবীতে আমার যাত্রার শুরুর প্রথম দিন।
আজ আমার জন্মদিন
আজ অতিক্রম করলাম আরেকটি দিন।
অতিক্রম করলাম আরেকটি বছর।
কনগ্র্যাচূলেশান অভিনন্দন আজ তোমাকে 🙂🖐
আরেকটি নুতুন যাত্রা শুরু করার জন্য
আগের বছর সাফল্যের সাথে পার করার জন্য
সব করনীয় সঠিক ভাবে পালন করার জন্য।
এই নুতুন দিনে যা যা তোমার দরকার
প্রয়োজনীয় অস্র, সরন্জাম কর সংগ্রহ
আর শুরু কর নুতুন বছরের যাত্রা ।
মনে কর এ সার্ভাইব অতিক্রমন জীবনের প্রতিটি মূহূর্ত।
থাকতে পার প্লেনের সামনের আসনে চালক হিসাবে
বা থাকতে পার পিছনের সারীতে অভিযাত্রী হিসাবে
বা অতিক্রম করতে থাকতে পার কঠিন সব সাঁকো।
শংকা ভয়ে যাত্রা অতিক্রম যেন থামিয়ে না দেই
এ জীবন সব ই যে একরকম সার্ভাইব অতিক্রমন ।
জীবন যেমন কখন ও বড় হোটেল এর দুধফেনাভ বাথটাব এ শয়ন
আবার কখন এই ফেনায় ছোট এক বৃশ্চিক এর আগমনে জীবনের সমাপন।
জীবনকে মনে কর এক চলমান পরিভ্রমন
যেন বসে আছ ঘোড়ার পিঠে লাগাম হাতে
সংযম সতর্কতা নিয়ন্ত্রন এবং প্রতিমূহূর্তে নিয়ন্ত্রন !
নাহলে প্রতিমূহূর্তে অনিশ্চয়তা ও গভীর খাঁদ
চলছে সমান্তরালে চলছে আমাদের পাশে ……
তোমার জন্য অনেক অনেক শুভকামনা 💗👋
(ছবি আজ স্কুল অফিসে কাজের সময়ে তোলা।)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..