1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

ঢাকার বাড্ডায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বই ও তাক বিতরণ – – – মোশারফ ভূঁইয়া পলাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৭১৯ বার

 

আবারো ঢাকায় বিতরণ করা হয়েছে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে দৃষ্টিনন্দন বুক সেলফ ও বই। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকার ১০০ ফিট সাইদ নগর ভাটারার বাড্ডা নতুন বাজারে বিসমিল্লাহ হেয়ার কাটিং সেলুনের মালিক হেলাল মুন্সির হাতে সুসজ্জিত বই সম্বলিত বুক সেলফ তুলেন দেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম।

মূলত সেলুনে আসা সেবাগ্রহীতাদের অবসর সময়কে কাজে লাগিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রম চালাচ্ছেন গোলাম মাওলা জসিম।

উদ্বোধন শেষে তিনি বলেন, ‘জ্ঞানের রহস্যময় ভান্ডার হল বই। বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই মানুষকে হাসাতে পারে, সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। আপনি আপনার বন্ধুদের সব সময় পাশে নাও পেতে পারেন। কিন্তু বই নামের বন্ধুকে সব সময় পাশে পাবেন। বই মানুষকে হাসতে, জানতে ও বুঝতে শেখায়। বই মনের কুসংস্কার দূর করতে সাহায্য করে। মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বই পাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা। আমি যেখানেই যাই, সাথে বুক ও সেলফ থাকে।’

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যকম শুরু হয়। যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে বিতরণ করা হচ্ছে বুক ও সেলফ।

May be an image of 1 person, beard and smiling

বার্তা প্রেরক:
মোশারফ ভূঁইয়া পলাশ
সমন্বয়ক, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’
মোবাইল: ০১৭১১-০১১৮৬৩

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..