1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

# যদি আমি কবি হতাম।। – – – # পিয়া খান।।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৬৯৬ বার
যদি আমি কবি হতাম,
তবে তোমাকে নিয়ে এক সমুদ্র লিখতাম,
অমাবস্যাকে কালি বানিয়ে তোমাকে আমি
পৃথিবী লিখতাম।
মেঘ লিখতাম, বৃষ্টি লিখতাম, তোমার নামেই আমার পুরো আকাশ লিখতাম ।
সন্ধ্যা হলেই জানালার পাশে আনমনে যখন বসতাম!
সাদা পৃষ্ঠায় কলম ছোঁয়াতেই… তোমাকে চাঁদ আর তারা লিখতাম।
মোহন বাঁশির সুর লিখতাম, আধাঁরের গায়ে লেপ্টে থাকা শাল পিয়ালের জোনাকী লিখতাম।
সুখ লিখতাম, দুঃখ লিখতাম, না জানি আরো কত
কি কি লিখতাম !
স্বর্গ থেকে ঝরে পড়া তুষার হীরক খণ্ড লিখতাম,
পাহাড় থেকে নেমে আসা চঞ্চল মহিন ঝর্না লিখতাম, নূপুর পায়ে বয়ে চলা রিমঝিম সুশীল নদী লিখতাম!
ভুলে গিয়ে পুরো দুনিয়া তোমাকেই একমাত্র
চাওয়া লিখতাম।
যদি আমি কবি হতাম,
তোমাকে আমার পৃথিবী লিখতাম ।।
May be an image of 1 person and body of water

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..