1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

নরক কীট অন্তর্ধানে _- – – ফাতেমা খান

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩১৪ বার
বর্বরতার বিবর্ণ উক্তি —
প্রগাঢ় প্রেম ও একদিন শিথিল হয়ে যায়।
মায়ার পারদ গলে উষ্ণতাপে –
ভালোবাসা জমা পড়ে ভুুল সূত্রে
ভুল পাত্রে।
তিলে তিলে সঞ্চিত মূলধন বিনষ্ট নষ্ট ঋণে
আদিম উন্মাদনায় নামে প্রেম-
অন্তরালে লোলুপ দৃষ্টি কামুক
দাহ্য পদার্থ প্রজ্জলিত ভোগে –
অপ্রেমে জ্বলে পুড়ে লাবন্য হীন
আত্মসমর্পণে পদানত শুভ।
সূচনালগ্নে প্রেম অপ্রতিরোধ্য দুর্বার
আত্মার পবিত্র মেলবন্ধন-
অপবিত্র বিলাস ভষ্মিভূত নরকে।
করিডোরে অগোছালো সন্ধ্যা –
ঘরের চালে মধুচন্দ্রিমার লুকোচুরি
বেনামি ফেরিওয়ালার রঙিন ফানুস
বসন্ত বেসাতি জৈবিক চাহিদায়।
আপন বলয় ছেড়ে ছিটকে পড়া –
হিরক খন্ড অনুজ্জ্বল
ঝরাফুলের ঠিকানা আস্তাকুঁড়ে।
বেলাভূমিতে বেলাশেষের তান্ডব –
জলোচ্ছ্বাসে পাশবিকতা
পাপের প্রায়শ্চিত্ত সুনিশ্চিত।
সাত পাকে বাঁধা অঙ্গিকার কর্দমাক্ত
পেশাদারিত্বে সক্রিয় লুটেরা
বিবস্র স্বপথের অকাট্য দলিল।
পথে পথে শোখিন ফেরারি –
ন্যায় অন্যায়ের নাই বাছ-বিচার
ফুটপাতে নিলাম আব্রু
বিলাসী বণিকের ফেরি ঘাটে ঘাটে।
সুযোগ সন্ধানী নরক কীট –
মুখের লালা ঝরিয়ে লোভাতুর
সফল বাণিজ্য শেষে নিখোঁজ অন্তর্ধানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..