1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

আত্মদহন – – – জেবুন্নেছা জেবু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২০ বার
মানুষ হবার অপরাধে দন্ডিত প্রাণ
আছে দায় নিয়ম নীতির
সমাজ খ্যাতির অন্তরালে পিষ্ঠ
কর্তব্যের যাতাকলে অত্যাচারিত
এক বিরতিহীন যুদ্ধের নাম জীবন।
সুখ শান্তির সময় কই?
অবলীলায় দিয়ে যাওয়া শ্রমে
জন্মদিন সংখ্যা বৃদ্ধির আত্মদহনে পুড়ে
অসুখে বিসুখে ভালোবাসাহীন
অবজ্ঞা অবহেলায় কাটবে শেষ সময়,
মূল্যায়ন পাবার অভ্যাসে বৃথা চেষ্টায়
সংসার প্রহরী হয়ে বাঁচবো অদম্য প্রত্যাশায়।
বাড়ছে সংখ্যা আর শংঙ্কা
হঠাৎ যেতে হবে সব ছেড়ে
সংসারে ক্ষয়ে ক্ষয়ে
করে যাও মরে যাও মায়ার বাধঁনে।
কি নির্মম একাকিত্ব গোপনে
পরাধীন নিয়মাতান্ত্রিকতা
শ্বাসরোধ্যকর এক নিষেধাজ্ঞা
সময় গুলো অন্ধকার
যেনো ভালোবাসার সুউচ্চ কারাগার।
মায়াহীন স্পর্শহীন অদৃশ্য শেকল
আছে কর্তব্যের বেড়াজাল
খুব ইচ্ছা হয় চলো পাখি হই
বৃক্ষতলে পড়ে রই,
কি পেলাম জীবন জুড়ে
প্রশ্নটা নয়নে জল আনে
ভালোবাসতে বাসতে কেটেছে বেলা
পাওয়ার কালে মিলে অবহেলা
জীবন ঠিক বৃক্ষের মতো
ফল না দিলেই বলবে কেটে ফেলো।।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..