1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

মাথা উঁচু করে ঐ দাঁড়িয়ে রয়েছে দেখো জগতের নয়া বিস্ময় – – – লুৎফর রহমান রিটন

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫১৪ বার
[পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও নির্মাতা জননেত্রী শেখ হাসিনার প্রতি নৈবেদ্য]
শোণিত প্রবাহে যাঁর শেখ মুজিবের দ্যুতি
মানে না সে কভু পরাজয়,
মুজিবকন্যা তিনি সুতরাং তাঁরও নেই
কোনো ভীতি, মৃত্যুর ভয়…
দুহাজার এক সালে বিপুল সাহসী তিনি
দাঁড়ালেন পদ্মার তীরে…
হত্যার নকশাকে দুই পায়ে দলে দলে
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে–
মেধা আর প্রজ্ঞায় আপন যোগ্যতায়
বৈরিতা রুখে দিতে দিতে–
বাঁধার প্রাচীর ভেঙে ইতিহাস গড়লেন
হিংসা-ঘৃণার বিপরীতে।
ভিত্তির প্রস্তর স্থাপনের শুরু থেকে
সোচ্চার দেশ-বিরোধীরা,
ধূর্ত শৃগালগুলো হুক্কা হুয়ায় মেতে
গেয়ে গেছে কতো গম্ভীরা!
দাঁতাল নিন্দুকেরা নখর-দন্তে তাঁকে
করে গেছে ক্ষত বিক্ষত,
অপবাদ অপমান মোকাবেলা করেছেন
কোনো চাপে হন নাই নত…
অবশেষে স্বপ্নের পদ্মা সেতুটা গড়ে
দেখিয়ে দিলেন পৃথিবীকে–
কতো দূরদর্শী ও অজেয় নেত্রী তিনি
তাঁর নাম শোনো দিকে দিকে…
দেখো হে বিশ্বব্যাংক দাম্ভিক মোড়লেরা
দেখো মুজিবের কন্যাকে–
শেখ মুজিবের পরে তাঁর নাম লিখে রাখো
নয়া পৃথিবীর বাঁকে বাঁকে।
মাথা উঁচু করে ঐ দাঁড়িয়ে রয়েছে দেখো
জগতের নয়া বিস্ময়–
অপরূপ দ্যুতি নিয়ে তাঁহার পদ্মা সেতু!
বাংলা ও বাঙালির জয়…
অটোয়া ২৯ মে ২০২২
[Picture source: Internet]
May be an image of bridge

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..