1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

ফয়জুল কুরআনের বিশ্বজয়

  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪১৯ বার
:
ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ হলে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম সারা বিশ্বের অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ।
এই ক্ষুদে হাফেজ ৩১/১২/২০০৮ইং তারিখে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন ভাদ্রা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহণ করে। তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী।
উল্লেখ্য সে গত ২২/৮/২১ই;তারিখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়।
এরপর পর্যায়ক্রমে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম দুই বাছাই পর্বে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা ঊড্ডিণ করতে সক্ষম হয়।
সম্প্রতি ০৫/০৩/২২ তারিখে জমকালো আয়োজনের মাধ্যমে এবছরের পৃথিবী সেরা বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক মন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষা মন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যেদ মাহদী খামুশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। বিশেষ দ্রষ্টব্য: হাফেজ সালেহ আহমদ তাকরীম সহ অত্র প্রতিষ্ঠান একাধিক ছাত্র কুয়েত, মিশর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েও করোনা প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি।
সে ইতিপূর্বে জনপ্রিয় রিয়েলিটি শো পবিত্র কুরআনের আলো-২০২০এ বাংলাভিশনে ১ম স্থান অর্জন করে।
তার এই অসামান্য কৃতিত্বের শোকরিয়া স্বরূপ মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাকরীম সহ ইলমে দ্বীনের সকল শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আলেম ও দ্বীনের খাদেম হওয়ার তাওফীক দান করেন। আমীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..