1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম শীতে কাঁপছে দেশ     – – – –           নার্গিস আক্তার  কি আজব এ দুনিয়া! – – – – – জাকারিয়া হাসান সুমন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী সাহেবের সঠিক পরামর্শ নিন ———————— সাউথ এশিয়ান হোল্ডিংস লিঃ এর কিছু প্রজেক্ট দেয়া হলো……………………………… “মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ এবং বিভিন্ন বিষয়ে অবদানের জন্যে গুনীজনদেরকে লালকুঠি সাহিত্য পরিষদ পদক প্রদান অনুষ্ঠান – মধুর দেশ বাংলাদেশ – – – – জাকির খান

পাষাণ অরণ্য ……………আরেফিন শিমুল

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৩৪ বার

কিছু অভিমান, কিছু কষ্ট, কিছু অবহেলা, কিছু না পাওয়া
এক ভয়ানক নির্জনতা…
বুকের গহিনে আবদ্ধ পাষাণ অরণ্য।
কিন্তু এখনো খুঁজি হারিয়ে যাওয়া ফাগুনের সেই আগুন…
যেখানে তুমি প্রেমিক ছিলে
সূর্যের তুলতুলে আলোর স্পর্শ ছিল
চন্দ্রমল্লিকার সাথে পলাশের গুণগুণ ছিল…
ছিল সব তছনছ করা কালবোশেখী
নিজেকে ভেঙেচুরে তোমাতে মিশে যাওয়া।
কোন এক ভোরবেলা শিউলি কুড়াতে যেয়ে প্রেম কুড়িয়েছি
কুড়ানো প্রেম তোমার বুকপকেটে রেখে বললে, এর নাম ভালোবাসা।
কোন প্রশ্ন কোন সংশয় কোন ভয় নয়…
অবলীলায় মেনে নিলাম তোমার ভালোবাসা
নিজেকে উজাড় করলাম প্রবল বিশ্বাসে।
সময় গড়িয়ে এখন অস্তাচলের পথে…
আজ শুধু সূর্যাস্ত দেখি
সন্ধ্যেয় ঘরে ফেরা বৈষ্ণব আর বৈষ্ণবীর লীলা দেখি
দেখি মুখোমুখি বসে থাকা সাধু-অসাধুর চোখাচোখি।
অনুভূতির জগতে তোমাকে আর পাই না…
ভালোবাসার বেলাভূমিতে দাঁড়িয়ে আছে পাষাণ অরণ্য
যা উত্তাল সমুদ্রে মিশে আছে।
১৯.০১.২০২২
সকালঃ- ১০ঃ৪৭
কুমিল্লা।
May be a close-up of 1 person, glasses and jewellery

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..