1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০০৫ সালের ৫ আগষ্ট – – – – – জাকির খান চার দশকেরও অধিক ইমামতির জীবনের আনুষ্ঠানিক বিদায়-এক আবেগঘন স্মরণীয় দিন! ফেইসবুক ম্যাসেঞ্জারে লাইভ কবিতার আড্ডা হবে ————————————– এক মুঠো কদমের গল্প _ _ _ এঞ্জেল নীপা _ ______________ আমার আব্বা মোঃ আলমগীর খান – না ফেরার দেশে চলে গিয়েছিল – – –৩টি বছর অতিক্রম করলো আল্লাহ্‌,আল্লাহ্‌,আল্লাহ্‌ – – – জাকির খান মিরপুর ২ এ জাতীয় গৃহায়নের নিষ্কন্টক ৭৬ কাঠা জমিতে, শেয়ারে নির্মিত হতে যাচ্ছে সুপার কন্ডোমিনিয়াম ” দা ফ্যালকন হাইটস” নীলকলম সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ,নীলকলম সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহবুবা চৌধুরীর নেতৃত্বে আমরা আজ এক ঝাঁক সাহিত্য প্রেমী গিয়েছিলাম মানবিক কাজে ,বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে – – – – শিরিন আফরোজ মাত্র ৮,০০০ টাকা মাসিক কিস্তিতে শুরু হোক আপনার স্বপ্নের বাড়ির যাত্রা কৃষিবিদ সিটিতে ———– শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব – – – লামিয়া ইসলাম

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালন – – – মাজহারুল ইসলাম মিচেল

  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৫ বার

 

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর দেশব্যাপী জেলা–উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হয় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস– ২০২১’ । দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) প্রতিবারের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে সকাল ০৭.০০ টায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে দিবসটির আয়োজনে অংশগ্রহণ করে । এসময় বাক্কোর সভাপতি জনাব ওয়াহিদ শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ তানজিরুল বাসার, ডিরেক্টর জনাব আবু দাউদ খান এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপস্থিতিতে সকাল ১০.০০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এর হল অব ফেম-এ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি ।

বাক্কো সদস্য প্রতিষ্ঠান ‘মাই আউটসোর্সিং লিমিটেড’ জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’ এর “কারিগরি– বেসরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)” ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে । মাই আউটসোর্সিং লিমিটেড এর পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাক্কোর যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ তানজিরুল বাসার অ্যাওয়ার্ড গ্রহণ করেন । বিকালে ডিজিটাল বাংলাদেশ দিবস প্রতিপাদ্য নির্ভর জাতীয় সেমিনার এর আয়োজন করা হয় । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি । সন্ধ্যায় ডিজিটাল বাংলাদেশ কনসার্ট ২০২১ আয়োজনের মধ্য দিয়ে দিবসটির সকল আয়োজনের সমাপ্তি ঘটে । ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনে প্রতিটি আয়োজনে বাক্কোর সক্রিয় অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয় ।

No description available.

মাজহারুল ইসলাম মিচেল

স্টাফ রিপোর্টার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..